শিরোনাম:
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।  দিঘলিয়ার গাজিরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল বটিয়াঘাটায় তাঁতি দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতারন অনুষ্ঠিত। যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি রূপসায় আজিজুল বারী হেলাল ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন লড়াকু ছাত্র নেতা ‎ আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।আজিজুল বারী হেলাল
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ডাস্টার -মনদীপ ঘরাই

Reporter Name / ৩০১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

লেখক: মনদীপ ঘরাই 

স্কুলের দিনগুলো মনে পড়ছে খুব। জানালার বাইরে বৃষ্টি হচ্ছে।

আর ক্লাসের ভেতরে-
বর্ণমালা শেখাচ্ছেন স্যার।
আমাদের দুরন্ত মনগুলো মাঠে নেমে গেছে।
বৃষ্টিতে ভিজে গতি আর উল্লাসে ফুটবল খেলছে।
আর শরীরগুলো?
একেবারে শেষ সারির বেঞ্চের কাঠামোতে
গেঁথে আছে পুরোটাই ;পুরোপুরি অনিচ্ছায়।

বহু বছর পেরিয়ে গেছে মাঝে।
সময় নামের অদৃশ্য ডাস্টার, স্কুলের ব্ল্যাকবোর্ড থেকে
-মুছে দিয়ে গেছে আমাদের নাম।

এখন আমাদের মন-শরীর সব চলে গেছে
-স্কুলের বাইরে।
ভেতরে হয়তো বৃষ্টি হচ্ছে খুব।
বর্ণমালার বৃষ্টি।
আমাদের ক্লান্ত মনগুলো ক্লাসে ঢুকে গেছে।
বাধ্য ছাত্রের মতো ফার্স্ট বেঞ্চে বসে;
বর্ণমালার বৃষ্টিতে ভিজছে।
আর শরীরগুলো?
অনিচ্ছায় গেঁথে আছে- রোজকার ব্যস্ত জীবনে।

#মনদীপ_ঘরাই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category