শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত, আহত ৫

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

জাহাঙ্গীর আলম মুকুল,ডুমুরিয়া (খুলনা)প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মফিজুল ইসলাম (২৬) নামে এক বাস ড্রাইভারের মৃত্যু হয়েছে। একই ঘটনায়  ৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার চুকনগর বটতলা এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক বাস ড্রাইভার মফিজুল ইসলাম সাতক্ষীরার মধুমোল্লার ডাংগী এলাকার জনৈক গোলাম মোস্তফার ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,গতকাল (১৯ জানুয়ারী রোববার) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা থেকে খুলনা মেট্রো-জ ১১-০০৭৬ নম্বরের বাসটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে এসে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চুকনগর বটতলা এলাকায় পৌঁছে একটি ভ্যানকে ওভারটেকিং করতে গিয়ে সেটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে বাস ড্রাইভার লাফিয়ে পড়লে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাঁদে পড়ে ও ড্রাইভার চাপা পড়ে।

তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে বাস ড্রাইভার মফিজুলকে উন্নত চিকিসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন৷ সর্বশেষ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা  এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category