মোমিন আলি লস্কর জয়নগর: লক্ষ্মীর ভাণ্ডারের পরে এ বার ‘উন্নয়নের পাঁচালি’। মঙ্গলবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২০১১–র জুনে শুরু করে বাংলাকে সব দিক থেকে এগিয়ে নিয়ে গিয়েছে তৃণমূল সরকার।কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও তৃনমূল কংগ্ৰেস সরকার যে উন্নয়নের কাজ থমকে যেতে দেয়নি। কর্মসংস্থান থেকে সড়ক তৈরি, স্বাস্থ্যসাথী নানা প্রকল্পে উপকৃতদের খতিয়ান তুলে ধরেন বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস।বিধায়ক বিশ্বনাথ দাস বলেন ২০২১- বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা। সে বারের বিপুল জয় বুঝিয়ে দিয়েছিল। আগামী বিধানসভা ভোটের আগে হাতে আছে মাসচারেক। তার আগে, রাজ্যে তিন দফায় জোড়াফুল সরকারের সাড়ে ১৪ বছরে উন্নয়নের খতিয়ান পেশ করলেন মুখ্যমন্ত্রী।
’কেন্দ্রের বিচারেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কয়েক বছর ধরে দেশের শীর্ষে রয়েছে বাংলা। স্বাস্থ্যসাথীর মতো সামাজিক প্রকল্পে সুবিধে পেয়েছে ২ কোটি ৪৫ লক্ষ পরিবার।
ভিনরাজ্য থেকে ফেরা লাখদুয়েক পরিযায়ী শ্রমিক এর আওতায় এসেছেন। ভবিষ্যতে অসংগঠিত শ্রমিক-কর্মীদেরও এই প্রকল্পে আনা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি দাবি করেন, কেন্দ্র টাকা না দিলেও ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা বন্ধ হতে দেয়নি রাজ্য। উল্টে রাজ্যের টাকাতেই নজরকাড়া সাফল্য এসেছে।জয়নগর বিধান সভার বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস তৃনমুল কংগ্রেসের সাড়ে ১৪বছরের মানুষের জন্য যে সমস্থ উন্নয়ন মাননীয়া মুখ্যমন্ত্রী করেছে সেইগুলি আজ দক্ষিণ বারাসত অটোস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সভা স্থলথেকে তুলে ধরেন। সেই উন্নয়নের পাঁচালি’গুলি হল
***রাজ্যের অর্থে ‘কর্মশ্রী’ প্রকল্পে কর্মদিবস তৈরির হার ৭০ শতাংশ, দেশের গড়ের চেয়ে বেশি।*** দারিদ্রসীমার উপরে ১ কোটি ৭২ লক্ষ (২০১৩–২০২৩)।*** ১ কোটি ছাত্রীকে ‘কন্যাশ্রী’। ‘রূপশ্রী’তে ২২ লক্ষ মেয়ের বিয়েতে বরাদ্দ ৫,৫৯৮ কোটি।***স্বাস্থ্যখাতে বাজেট বেড়েছে ছ’গুণ। ২ কোটি ৪৫ লক্ষ পরিবারকে ‘স্বাস্থ্যসাথী’।***আবাস যোজনায় ৬৭ লক্ষ ৬৯ হাজার বাড়ি তৈরি হয়েছে। টার্গেট ১ কোটি।***দুয়ারে রেশন প্রকল্পের উপকৃত ৭ কোটি ৪১ লক্ষ।***আসানসোল-দুর্গাপুর শিল্পতালুকে ২২ হাজার কোটি বিনিয়োগ।*** পরিকাঠামো উন্নয়নে খরচ ৭০ হাজার কোটি।***গঙ্গাসাগর সেতু তৈরিতে খরচ ১,৭০০ কোটি। ঘাটাল মাস্টার প্ল্যান চূড়ান্ত, কাজও শুরু।***‘পথশ্রী’র টার্গেট ৭ হাজার কিমি রাস্তা (৫ হাজারের কাজ সম্পন্ন)।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ দাস, তৃণমূল ব্লক সভাপতি তুহিন বিশ্বাস, দক্ষিণ ২৪ পরগনা জেলা জয়হিন্দ বাহিনীর সহ-সভাপতি রাজু লস্কর, যুব সভাপতি শামীম আহমেদ ঢালী, তৃণমূল নেতা বিধান হালদার, বাবু গাজী, মাতিন, বারাসাত গ্রাম পঞ্চায়েতের প্রধান,