শিরোনাম:
ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন সাবেক এমপি মিলন উত্তর খুরমা ইউনিয়নের চলিতার বাক সহ বিভিন্ন গ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ মাদ্রাসা অফিস সহকারী বিরুদ্ধে সরকারি গাছ কর্তন করে বিক্রির
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ঐক্যের ডাকে রাঙ্গামাটির লংগদু উপজেলায় অ্যাডভোকেট দীপেন দেওয়ান

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:

রোববার (১৬ নভেম্বর) বেলা ১১ঃ০০ ঘটিকা সময় উপজেলার মাইনী মুখ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা স্থানজুড়ে ছিল দলীয় নেতাকর্মীদের উপস্থিতি, ব্যানার,ফেস্টুন এবং স্থানীয় মানুষের ভিড়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২৯৯ রাঙ্গামাটি আসনের বিএনপির মনোনীত পদ প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।এ সময় মঞ্চে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী কর্মপরিকল্পনা এবং সংগঠনগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।উক্ত সভায় বক্তারা বলেন,

লংগদু সহ সমগ্র রাঙ্গামাটি জেলায় উন্নয়ন বঞ্চনার দীর্ঘ ইতিহাস রয়েছে।মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন।
আগামী নির্বাচন সেই পরিবর্তনের সুযোগ এনে দিতে পারে।
বক্তারা আরও দাবি করেন,বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতিতে বিশ্বাসী।
এ লক্ষ্য অর্জনে তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকা এখন সবচেয়ে জরুরি।মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা,যেমন যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা, স্বাস্থ্যসেবা সংকট, শিক্ষা অবকাঠামো উন্নয়ন নিয়ে বক্তারা তাঁদের মতামত তুলে ধরেন। বক্তারা অভিযোগ করে বলেন,বছরের পর বছর ধরে উন্নয়ন প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবে লংগদু উপজেলায় বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি।

সভায় উপস্থিত কর্মী-সমর্থকেরা প্রার্থীর পক্ষে স্লোগান দেন এবং নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানস্থলে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল নজর কারার মত।সভা আয়োজক’রা জানান,আগামী দিনের রাজনৈতিক লড়াই হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক।তৃণমূলের অংশগ্রহণই বিএনপির প্রকৃত শক্তি।তই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সংগঠনকে আরও গতিশীল করা হবে।মতবিনিময় সভায় লংগদু উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মীরা অংশ গ্রহণ করেন।পুরো অনুষ্ঠানটিতে ছিল শৃঙ্খলা, উৎসাহ এবং নির্বাচনী প্রস্তুতির ডাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category