শিরোনাম:
আইচগাতী ইউনিয়নে ৩নং মিল্কী দেয়াড়ায় ওয়ার্ডে মেম্বার পদে দোয়া ও সমর্থন চাইলেন সোলায়মান মাতুব্বর দিঘলিয়ায় পিতামাতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার‌ করেছে থানা পুলিশ ছাতকে স্ত্রী’ হত্যা মামলায় স্বামী সাদ্দামকে কারাগারে প্রেরণ রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কেন্দ্রের তদরকি কমিটি পুণঃগঠন ও সেবা সমূহ কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী হজে যাওয়ার আগে সিংড়ায় হাজিদের মিলনমেলা রংপুর মহানগর গণঅধিকার পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৭ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

বেনজীর আহমেদ মুকুল,দিঘলিয়া প্রতিনিধি: খুলনার দিঘলিয়ায় “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা ভবন চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে দিঘলিয়া স্থল ও নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস সিলিন্ডার লিকেজসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আহত ব্যক্তিদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং হাসপাতালে স্থানান্তরের ওপর একটি মহড়া প্রদর্শন করেন। পরবর্তীতে দিঘলিয়া উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হুসাইনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাবধানতা ও সচেতনতাই পারে মানুষ সৃষ্ট দুর্যোগ অনেকাংশে কমিয়ে আনতে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাতেও সচেতনতার বিকল্প নেই। পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে, কারণ মানুষ মানুষের জন্য।

” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, দিঘলিয়া থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোনায়েম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাশ, দিঘলিয়া স্থল ও নৌ ফায়ার সার্ভিসের অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান এবং দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম। এসময় সাংবাদিক, ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category