শিরোনাম:
দিঘলিয়ায় পিতামাতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার‌ করেছে থানা পুলিশ ছাতকে স্ত্রী’ হত্যা মামলায় স্বামী সাদ্দামকে কারাগারে প্রেরণ রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কেন্দ্রের তদরকি কমিটি পুণঃগঠন ও সেবা সমূহ কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী হজে যাওয়ার আগে সিংড়ায় হাজিদের মিলনমেলা রংপুর মহানগর গণঅধিকার পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন 
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দিঘলিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

বেনজীর আহমেদ মুকুল, দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাশের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, মোল্যা কামরুজ্জামান বাচ্চু, গাজী, ইদ্রিস আলী হাওলাদার ও আঃ রাজ্জাক।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, তাদের যথাযথ মর্যাদা দিতে হবে। পাশাপাশি অর্জিত স্বাধীনতাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে ন্যায়বিচার, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের স্মরণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category