রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ, মন্দিরে মন্দিরে শেষ মুহূর্তের আয়োজন

Reporter Name
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা : আজ বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী। দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে সকাল থেকেই চলছে শেষ মুহূর্তের নানা আয়োজন।
বিজয়া দশমী উপলক্ষে পূজামণ্ডপগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও অন্যান্য আনুষ্ঠানিকতা পালনের প্রস্তুতি চলছে। দিনভর পূজার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।
উৎসবের শেষ দিনে দেবী দুর্গাকে বিদায় জানাতে পূজারিদের মধ্যে একদিকে যেমন রয়েছে ধর্মীয় আবেগ, অন্যদিকে তেমনি রয়েছে বিষাদের সুর। আগামী বছরের অপেক্ষায় দেবী দুর্গার কাছে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করবেন ভক্তরা। গাজীরহাটের মন্দীরগুলোর প্রতীমা বিসর্জন হবে পার্শ্ববর্তী আতাইনদীতে। অপর দিকে দিঘলিয়া, দৌলতপুর বিএল কলেজ, চন্দনীমহল, সেনহাটির মন্দীরের প্রতীমাগুলো সন্ধ্যায় বড় ট্রলারে করে নিয়ে আসা হবে সেনহাটি শিব বাড়ি মন্দির ঘাটে। সেনহাটি শিব মন্দীরের প্রতীমাও ট্রলারে উঠানো হবে। ট্রলারের উপরে কিছু সময় ধরে সাংস্কৃতিক সন্ধ্যা পার করে যার যার আগমনী ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে শারদীয় দূর্গাপূজা ও দূর্গা উৎসবের পরিসমাপ্তি ঘটে।

বিজয়া দশমীতে দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত এবং সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি মণ্ডপের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁরা প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণের আগমন ঘটুক এই কামনা এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category