শিরোনাম:
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।  দিঘলিয়ার গাজিরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল বটিয়াঘাটায় তাঁতি দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতারন অনুষ্ঠিত। যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি রূপসায় আজিজুল বারী হেলাল ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন লড়াকু ছাত্র নেতা ‎ আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।আজিজুল বারী হেলাল
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দুই ডাক্তারের বিরুদ্ধে মোরেলগঞ্জে মানববন্ধন

Reporter Name / ২২১ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালের নানা অনিয়মের জের ধরে দুই পক্ষের বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। একটি পক্ষ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালে সামনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়ের অপসারণের দাবিতে ২৫-৩০ জন লোক ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছেন। এতে নেতৃত্ব দেন নব রেজিষ্ট্রিকৃত ইবতেদায়ি মাদরাসার শিক্ষক মশিউর রহমান ও শিক্ষক তোফাজ্ঝেল হোসেন।

মানববন্ধনে তারা বলেন, ‘করোনাকালীন সময়ে হাসপাতালে ১৫-২০ জন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ওই স্বেচ্ছাসেবকদের জন্য মাথাপিছু ৫৮ হাজার করে সম্মানীর টাকা বরাদ্দ করে সরকার। বর্তমান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শর্মী রায় ওই টাকা স্বেচ্ছাসেবকদের না দিয়ে আত্মসাৎ করেছেন’।

এ সম্পর্কে ডা. শর্মী রায় বলেন, করোণাকালীন সময়ে তিনি এখানে দায়িত্বে ছিলেন না। যখন দায়িত্বে এসেছেন তখন অফিসে পাওয়া তালিকা অনুযায়ী সম্মানির টাকা বিতরণ করা হয়েছে। শর্মী রায় অভিযোগ করে আরও বলেন, ‘এই হাসপাতালের সাবেক কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছেন।

ওই সময়ের কয়েক কোটি টাকার অডিট আপত্তি ও প্রায় অর্ধকোটি টাকার ওষুধসহ বিভিন্ন ধরণের মালামাল লোপাটের বিষয় ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষে ডা. কামাল হোসেন কিছু লোকজন ম্যানেজ করে আমাকে এখান থেকে সরানোর জন্য আমার বিরুদ্ধে মানববন্ধন করিয়েছেন’।

অপরদিকে এ অভিযোগ অস্বিকার করে ডা. কামাল হোসেন মুফতি বলেন, কারা কি কারণে মানববন্ধন করেছেন তা তার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category