শিরোনাম:
দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণায় মুখর নজরুল ইসলাম মঞ্জু মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন।
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ

Reporter Name / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সাকিব হোসেন, (পটুয়াখালী) প্রতিনিধি: দুমকিতে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে জুতা পরেই শ্রদ্ধা নিবেদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠান বর্জণের ঘোষণা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজিত বিজয় দিবসের মূল অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন ও প্রেসক্লাব দুমকির সভাপতি মো. দেলোয়ার হোসেন নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানার কাছে বিষয়টির নিন্দা জানান।

এর আগে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দুমকিতে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, শিক্ষার্থীদের ডিসপ্লে, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মসজিদে দোয়া, মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বার্তা প্রেরকঃ-
সাকিব হোসেন,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
তারিখঃ১৬/১২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category