শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দুমকিতে মাদরাসা ক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name / ২০৩ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

সাকিব হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসা গভর্নিং বডির আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। রবিবার (১৯ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা মা দরাসার স্থাবর ও অস্থাবর সম্পত্তির সঠিক বিবরণ এবং বিগত পাঁচ বছরের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনিক কার্যক্রমে অস্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

ভিপি নাঈম বিশ্বাস, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল্লাহ, ছাত্র কল্যাণ সম্পাদক মো. জুবায়ের, দপ্তর সম্পাদক মো. তাওহীদসহ অন্যান্য নেতৃস্থানীয় শিক্ষার্থীরা আন্দোলনে নেতৃত্ব দেন। তারা বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত হলে মাদ্রাসার সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় থাকবে এবং শিক্ষার মান উন্নত হবে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মাদরাসা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে গভর্নিং বডির নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা, আর্থিক লেনদেনের সঠিক হিসাব প্রকাশ এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

তবে স্মারকলিপি প্রদানের আগে আন্দোলন বিক্ষোভে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন। শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা আশাবাদী, এই কর্মসূচি মাদরাসার প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষায় সহায়ক হবে। উল্লেখ, পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা দুমকি উপজেলার একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে জ্ঞান ও শিক্ষার আলো ছড়িয়ে আসছে। শিক্ষার্থীদের এই আন্দোলন ভবিষ্যতে প্রশাসনিক প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category