শিরোনাম :
শাহরাস্তিতে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, প্রবাসীর বাড়িতে লুটপাট ও যৌতুক মামলার দাবি ফরিদপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল স্বামীর ‎রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের বাসে দুর্বৃত্তদের আগুন বটিয়াঘাটায় রায় বাড়িতে শ্রীশ্রী কার্তিক পূজা ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালিত রূপসায় এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী অস্বচ্ছল মেধাবি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রূপসায় গাঁজাসহ আটক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড ‎রংপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার ‎ নাগরিক অধিকার ও জবাবদিহি জোরদারে রংপুরে দুই সংলাপ রূপসায় ট্রাক্টর ব্যবহার নিয়ে বিরোধ, দুই পক্ষের দুইজন আহত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

দৈনিক চাঁদপুর প্রবাহের সম্মাননা পেলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম

Reporter Name
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

­নিজস্ব প্রতিবেদক,,জেলার জনপ্রিয় শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক চাঁদপুর প্রবাহ-এর গৌরবময় ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘদিনের নিষ্ঠাবান মাঠপর্যায়ের নিজস্ব প্রতিবেদক ও আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পত্রিকাটির প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘদিন সংবাদ সংগ্রহ ও পরিবেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি মফস্বল সাংবাদিকদের মধ্যে আইন পেশায় যুক্ত হয়ে অ্যাডভোকেটশিপ অর্জনের অনন্য কৃতিত্বকেও বিশেষভাবে মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার গণমাধ্যমে অ্যাডভোকেট জহিরুল ইসলামের অবদান প্রশংসনীয়। মাঠপর্যায়ের সাংবাদিকতা থেকে নিজ যোগ্যতায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে প্রতিষ্ঠা পাওয়া তাঁর এ অর্জন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। সাংবাদিকতা ও আইন পেশা—দুই ক্ষেত্রেই তাঁর নিষ্ঠা ও পেশাদারিত্ব প্রশংসার দাবিদার।
সম্মাননা গ্রহণ শেষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম দৈনিক চাঁদপুর প্রবাহ পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই স্বীকৃতি তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও আইন পেশার পাশাপাশি বস্তুনিষ্ঠ, জনকল্যাণমুখী ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে নিজেকে নিবেদিত রাখবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এছাড়াও দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক ও প্রকাশক, জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুধীজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category