শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দোয়ারাবাজারে কৃষক সমাবেশে স্বৈরশাষক শেখ হাসিনা এ দেশের কৃষকদের অর্থ লুঠ করে খেয়েছে সাবেক এমপি মিলন

Reporter Name / ১৬৬ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

সেলিম মাহবুব, ছাতকঃ
দোয়ারাবাজারে মান্নারগাঁও ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ ফেব্রুয়ারি কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ জেলা বিএনপির নব গঠিত কমিটির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহম্মদ মিলন। কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এখলাছুর রহমান তালুকদার। জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যানসামছুল হক নমু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলতাফুর রহমান খসরু, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ও এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এডভোকেট সালেহ আহমেদ, দোয়ারাবাজার উপজেলা কৃষকদলের আহবায়ক ফরিদ উদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন কৃষকরা এ দেশের প্রাণ। আমাদেরকে বাঁচতে হলে কৃষকদের বাঁচাতে হবে। স্বৈরশাষক শেখ হাসিনা এ দেশের কৃষকদের অর্থ লুঠ করে খেয়েছে। দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়ে শুধু দেশে লুটপাট আর লুটপাট করেছে। ভোট মানুষের গনতান্ত্রিক অধিকার এ অধিকার কেড়ে নিয়েছিলো ফ্যাসিবাদীরা।দেশের সম্পদ বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও তার পোষ্যরা। অবৈধ ক্ষমতার লোভে ১৭ বছর ধরে দেশের মানুষ, সেনাবাহিনী, রাজনৈতিক নেতাকর্মী,আলেম-ওলামাদের হত্যা -গুম ও নির্যাতন করেছে। কৃষক সমাবেশ মান্নানগাঁও ইউনিয়ন কৃষকদল, উপজেলা কৃষকদল ও বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category