শিরোনাম:
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা জেলা তাঁতী দলের ইফতার মাহাফিল অনুষ্ঠিত রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

‎দোয়ার মাধ্যমে উদ্বোধন হলো আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমী ও হিফজ মাদরাসার নির্মাণকাজ

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।

‎ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হলো আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমী ও হিফজ মাদরাসা-এর নিজস্ব ক্যাম্পাস নির্মাণকাজ। প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম সূচনা করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, একটি আদর্শিক ও যুগোপযোগী হিফজ মাদরাসা প্রতিষ্ঠা সময়ের দাবি। শিশু-কিশোরদের কুরআনের আলোয় আলোকিত করতে একটি নিজস্ব ও পরিপূর্ণ ক্যাম্পাস অত্যন্ত জরুরি ছিল। সেই লক্ষ্যেই এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি সালেহ আহমাদ মুহিত বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমাদের দীর্ঘদিনের স্বপ্নের কাজের সূচনা হলো। আমরা চাই, এই প্রতিষ্ঠান থেকে এমন হাফেজে কুরআন তৈরি হোক, যারা দ্বীন ও নৈতিকতার আলো সমাজে ছড়িয়ে দেবে। নিজস্ব ক্যাম্পাস নির্মিত হলে শিক্ষার্থীরা আরো সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। আমাদের লক্ষ্য শুধু হাফেজ তৈরি করা নয় বরং এমন আদর্শবান, নৈতিক ও দ্বীনদার প্রজন্ম গড়ে তোলা, যারা কুরআনের আলো নিজের জীবনে ধারণ করে সমাজে ছড়িয়ে দেবে। আধুনিক ও পরিকল্পিত ক্যাম্পাস নির্মিত হলে শিক্ষার্থীরা নিরাপদ, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে হিফজ সম্পন্ন করতে পারবে।

‎তিনি আরও বলেন, এই মহতী কাজ বাস্তবায়নে আমরা সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। আল্লাহ যেন দ্রুততম সময়ে নির্মাণকাজ সম্পন্ন করার তাওফিক দান করেন। সমাজের বিত্তবান ও দ্বীনপ্রেমী মানুষ এগিয়ে এলে এটি হবে একটি সদকায়ে জারিয়া যার সওয়াব কিয়ামত পর্যন্ত বহমান থাকবে। আমরা সকলকে প্রতিষ্ঠানে এসে দোয়া করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

‎প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা, সুপরিসর হিফজ বিভাগ, নূরানি ও নাজেরা বিভাগ, মানসম্মত শ্রেণিকক্ষ, নামাজের জন্য পৃথক স্থান এবং প্রশাসনিক কার্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে একটি আধুনিক লাইব্রেরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সহায়ক ব্যবস্থাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

‎অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত মুসল্লিরা আশা প্রকাশ করেন, আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমী ও হিফজ মাদরাসার এই উদ্যোগ এলাকায় কুরআনিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিকতার পথে পরিচালিত করবে।

রিয়াদ ইসলাম/ দৈনিক ইবিনিউজ২৪ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category