শিরোনাম:
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।  দিঘলিয়ার গাজিরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল বটিয়াঘাটায় তাঁতি দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতারন অনুষ্ঠিত। যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি রূপসায় আজিজুল বারী হেলাল ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন লড়াকু ছাত্র নেতা ‎ আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।আজিজুল বারী হেলাল
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নওয়াপাড়ায় সাবেক কাউন্সিলর পলাশকে কুপিয়ে হত্যা

Reporter Name / ১৪১ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

অভয়নগর,যশোর প্রতিনিধি: অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে নওয়াপাড়ার আয়কর অফিসের পেছনের একটি পরিত্যক্ত ঘরে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সোয়া ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে নওয়াপাড়া শহরে সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে বলে জানা গেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমাদুল করিম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। জিয়াউদ্দীন পলাশ নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহ জনক ভাবে কয়েকজন কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে আর কিছু বলতে পারছি না। তবে দ্রুত সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, প্রায় দুই যুগ আগে নিহত জিয়াউদ্দিন পলাশের পিতা, শ্রমিক নেতা ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন সরদার দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category