শিরোনাম :
আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিককে কেয়ার বাংলাদেশের রিলিফ প্যাক প্রদান হাজীগঞ্জ পৌর ৭ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা রহমান মিজির কবর জিয়ারত ও গণসংযোগে অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পাইকদীতে নির্যাতনের শিকার বৃদ্ধা মা, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ রূপসায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আচমকা পরিদর্শন হাজীগঞ্জে ব্যবসায়ীর বসতঘরে দুর্ধর্ষ চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের দাবি বেরোবির ট্রেজারার নিয়োগ নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে নানা অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়: দেশ এডিশন-এর হাজীগঞ্জ প্রতিনিধি হলেন মো: আশিক এলাহী সোনারগাঁয়ে তীব্র গ্যাস সংকট, ১৮ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার।

নড়াইলে ওয়ান শ্যুটার গান, গুলিসহ একজন আটক নড়াইলের কালিয়া উপজেলায় একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে র‌্যাব-৬ হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম থেকে তাকে আটক করে। র‍্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত খবির মোল্যা উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্যার ছেলে। র‌্যাব-৬ সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদ পেয়ে র‍্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম নেতৃত্বে র‍্যাবের একটি দল উপজেলার সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে খবির মোল্যাকে আটক করা করব। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় আটক খবির মোল্যার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, র‍্যাবের অভিযানে অস্ত্রসহ একজনকে আটকের ঘটনা শুনেছি। তবে এখনো থানায় আসামি হস্তান্তর করা হয়নি। আসামিকে থানায় হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category