শিরোনাম:
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।  দিঘলিয়ার গাজিরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল বটিয়াঘাটায় তাঁতি দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতারন অনুষ্ঠিত। যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি রূপসায় আজিজুল বারী হেলাল ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন লড়াকু ছাত্র নেতা ‎ আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।আজিজুল বারী হেলাল
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নড়াইলের কালিয়া ওয়ালটন প্লাজায় চুরির ঘটনায় সাতজন গ্রেফতার

Reporter Name / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

উজ্জ্বল রায়,নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া ওয়ালটন প্লাজায় চুরির ঘটনায় সাতজন গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলায় ওয়ালটন প্লাজায় আলোচিত চুরির ঘটনার সঙ্গে জড়িত সাতজন চোরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (২৯ জানুয়ারি) দিনভর যশোর ও খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ছয়টি ল্যাপটপ ও চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে কালিয়া থানার তদন্ত
কর্মকর্তা মামলার আইও সুব্রত দেবনাথ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ালটন প্লাজায় আলোচিত চুরির ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন – যশোর জেলার কোতোয়ালি থানার নুরপুর উত্তরপাড়া গ্রামের নজরুল শেখের ছেলে লাদেন, খুলনা জেলার দিঘলিয়া থানার হাজি গ্রামের বাবুল মোল্লার ছেলে রাজু মোল্লা, একই গ্রামের হুমায়ূন মোল্লার ছেলে তুয়াস মোল্লা, খালিশপুর থানার কাশিপুর গ্রামের মৃত হান্নান শেখের ছেলে আসলাম শেখ, মৃত নুরুল হক মিয়ার ছেলে বিল্লাল মিয়া, মৃত কাজী আশরাফ হোসেনের ছেলে কাজী ওয়াসিফ হাসান মনির এবং হাউজিং বাজার এলাকার গোলাম আলীর ছেলে কুরবান।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি ল্যাপটপ ও মোবাইল উদ্ধারে চেষ্টা চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category