শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য নড়াইল জেলা বিএনপির সম্পাদক মো. মনিরুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, নড়াইল-২ আসনে গত (৪ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর ঠিক ২০ দিন পর (২৪ ডিসেম্বর) মো. মনিরুল ইসলামের জায়গায় ড.ফরিদুজ্জামান ফরহাদকে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়।
এদিকে দলীয় মনোনয় হারিয়ে নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন মনিরুল ইসলাম। পরে নির্ধারিত দিনে যাচাই-বাছাই শেষে নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতিক বরাদ্দ পান তিনি। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category