শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নড়াইলে ডিবি পুলিশের পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-৩

Reporter Name / ১৩৩ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইলঃ

নড়াইলে ডিবি পুলিশের পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন
গ্রেফতার। মোঃ সুমন শেখ (২৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সুমন শেখ (২৫) নড়াইল জেলার সদর থানাধীন ভোওয়াখালী (দক্ষিনপাড়া) গ্রামের মোঃ শহিদুল শেখর ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি জানান, নড়াইল থেকে রবিবার (২ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানা পৌরসভাধীন ৫ নং ওয়ার্ডের ভওয়াখালী গ্রামস্হ মিতালি সংঘটু ভওয়াখালী গামি সড়কে মিতালি সংঘের পিছনের গেটের পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) টিটু আলী, এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সুমন শেখ (২৫)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে
নড়াইল ডিবি কর্তৃক পঁচাত্তর পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার।
মোঃ পিয়াস মোল্যা(২৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ পিয়াস মোল্যা (২৮) নড়াইল জেলার সদর থানাধীন কুড়িগ্রাম গ্রামের মৃত শরিফুল ইসলাম মোল্যার ছেলে। রবিবার (২ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানা পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের কুড়িগ্রাম গ্রামস্হ জনৈক জাহিনুর মোল্যার আধাপাকা বসতবাড়ির পূর্ব পাশে বাধাঘাট টু ধোপাখোলা মোড়গামী পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ অহিদুর রহমান, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ পিয়াস মোল্যা (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঁচাত্তর পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে
নড়াইল ডিবি কর্তৃক ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
মোঃ খাইরুল কাজী(৩৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ খাইরুল কাজী(৩৬) নড়াইল জেলার সদর থানাধীন সম্ভুডাঙ্গা গ্রামের মৃত মোছাদ্দের কাজীর ছেলে। শনিবার (১ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানাধীন ভদ্রবিলা ইউনিয়নের ফুলশ্বর গ্রামস্হ ঝিকরা ফুলশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) টিটু আলী, এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ খাইরুল কাজী (৩৬) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category