শিরোনাম:
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।  দিঘলিয়ার গাজিরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল বটিয়াঘাটায় তাঁতি দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতারন অনুষ্ঠিত। যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি রূপসায় আজিজুল বারী হেলাল ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন লড়াকু ছাত্র নেতা ‎ আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।আজিজুল বারী হেলাল
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি তারিকুজ্জামান লিটু,সাধারণ সম্পাদক তুহিন

Reporter Name / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে তারিকুজ্জামান লিটু ও সাধারণ সম্পাদক পদে নেওয়াজ মাহমুদ তুহিন জয়ী হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার ছিল ১৫৪ জন। ভোট প্রদান করেছেন ১৪৫ জন ।

নির্বাচনে সভাপতি পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো:তারিকুজ্জামান লিটু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:ইকবল হোসেন সিকদার পেয়েছেন ৬৮ ভোট। অপর প্রার্থী সন্তোষ কুমার বিশ্বাস পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসরাফিল খবির রাজু পেয়েছেন ৬০ ভোট।

সহ-সভাপতি পদে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বি.এম মতিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম টিটু পেয়েছেন ৫৫ ভোট। সহ- সাধারণ সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো:টুটুল শিকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশকাতির রহমান সজীব পেয়েছেন ৬৯ ভোট। গ্রন্থাগার সম্পাদক পদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ইমরুল হাসান সনেট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল ইসলাম খান পেয়েছেন ৫৪ ভোট।

এছাড়া নির্বাহী সদস্য পদে শিমুল ফকির,জাহিদুল ইসলাম প্রিন্স,এস এম ইকবাল হোসেন,নাজাতুন নেছা (মুক্তি),মিলিনা খানম নির্বাচিত হয়েছেন। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ। তিনি ভোটগণনা শেষে সন্ধ্যা ৬টায় এ ফলাফল ঘোষণা করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category