শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নান্দাইলের মাটিতে সন্ত্রাসীদের জায়গা নেই -মমতাজুল হাসান সোহেল

Reporter Name / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ,ময়মনসিংহ: জবরদখল, নৈরাজ্য সৃষ্টি সহ এলাকায় ত্রাস সৃষ্টি করে চলছে নান্দাইল উপজেলায় বিএনপির ব্যানার ব্যবহার করে একদল সন্ত্রাসী গুষ্ঠি। এ সন্ত্রাসী গুষ্ঠি থেকে পরিত্রাণ পেতে চায় নান্দাইলবাসী। নান্দাইলের মাটিতে সন্ত্রাসীদের জায়গা নেই বলেছেন বেতাগৈর ইউনিয়ন বিএনপি নেতা মমতাজুল হাসান সোহেল।

জানা গেছে, আজ (৪ নভেম্বর ২০২৪,) সোমবার নান্দাইল উপজেলা চত্বরে ১৩নং চর বেতাগৈর ইউনিয়ন বিএনপি নেতা মমতাজুল হাসান সোহেল এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে ১৩নং চর বেতাগৈর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

চর বেতাগৈর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম সিকদার খোকন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল মান্নান মিন্টু মেম্বার, বিএনপি নেতা আব্দুল কাদীর সরকার, বিএনপি নেতা ছমির উদ্দিন, বিএনপি নেতা নাজিম উদ্দীন, ছাত্রদল নেতা, শাহজাহান কবির সাজু, সেচ্ছাসেবক দল নেতা মশিউর রহমান মামুন, যুবদল নেতা বিল্লাল সরদার, যুবদল নেতা মাজেদুর রহমান সবুজ, যুবদল নেতা আকরাম খান প্রমূখ।

সঞ্চালনা করেন নান্দাইল উপজেলা যুবদল নেতা মাহমুদুল হাসান। বক্তারা চর বেতাগৈর ইউনিয়ন বিএনপি নেতা মমতাজুল হাসান সোহেল এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ছাড়াও দোষীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category