শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নাসিরনগরে উপজেলা জাকের পার্টির দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৯ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সুফী ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহা সম্মেলন-২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা জাকের পার্টির দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জানুয়ারী)দুপুরে নাসিরনগর সদরে মরহুম আব্দুল হান্নান চৌধুরী বাচ্চু মিয়ার বাড়িতে এই দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সাংগঠনিক বিভাগ, জাকের পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ও কেন্দ্রিয় স্থায়ী কমিটির সদস্য সেলিম কবির,বিশেষ অতিথি ছিলেন, জাকের পার্টি ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারন সম্পাদক খাদেম আলমগীর শাহ,সহ সা. সম্পাদক আনোয়ার হোসেন তপন,ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির নেতা বাঈজিদ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি মো. ইমরান হোসেন,নাসিরনগর সদর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শাহেন শাহ তালুকদার,সাধারন সম্পাদক কাজি রফিকসহ উপজেলা ও ইউনিয়ন জাকের পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে সর্বত্র জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৮,৯,১০,১১ ফেব্রুয়ারী বিশ্ব ওরস শরীফ অনুষ্ঠিত হবে। মহা পবিত্র বিশ্ব উরস শরীফে সকলকে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের হুকুমে ঐক্যবদ্ধ ভাবে খেদমত করার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা জাকের পার্টির সভাপতি জাকির হোসেন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category