শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নাসিরনগর ভেজাল সার জব্দ ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ১৮২ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভেজাল সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে ৪৯ ব্যাগ ভেজাল সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল সার রাখার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২২ জানুয়ারী) বিকালে নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল বাজারে এ অভিযান চালান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজি রবিউস সারোয়ার। তিনি জানান, দাঁতমন্ডল বাজারের একটি দোকান ভেজাল সার মজুত করে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এ সময় দাঁতমন্ডল বাজারের ব্যবসায়ী আল কাওছার এর দোকান থেকে ৪৯ ব্যাগ ভেজাল ডিএপি সার জব্দ করা হয়। পরে ভেজাল সার মজুত ও বিক্রি করার দায়ে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দ ভেজাল সার নষ্ট করা হয়।

এ অভিযানকালে উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রাণী দাস, ইউপি সদস্য আক্কল ভূঁইয়া উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category