মোঃ ফরহাদ হোসেন, দৈনিক ইবি নিউজ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তার নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় নগরীর ফেরিঘাট মোড় থেকে লিফলেট বিতরণের মাধ্যমে তিনি প্রচারণা শুরু করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ-উল্লাস লক্ষ্য করা যায়।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম তুহিনসহ দলের নেতাকর্মীরা।নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। দীর্ঘদিন পর আসন্ন নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রচারণায় অংশ নেওয়া তরুণ ভোটাররাও জানান, ভোটার হয়েও তারা আগে ভোট দিতে পারেননি—এবার তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে আনন্দিত।উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা কার্যক্রম ২২ জানুয়ারি থেকে ০৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে।