শিরোনাম:
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের আহ্বান এ.টি.এম আজহারুল ইসলামের ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন সাবেক এমপি মিলন উত্তর খুরমা ইউনিয়নের চলিতার বাক সহ বিভিন্ন গ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নোয়াখালীতে চুলার আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

Reporter Name / ১২০ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে রান্না ঘরের চুলার আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন,নিহত নিমাই চন্দ্র মজুমদার ও স্ত্রী মিলন বালা। তারা উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়ির বাসিন্দা।

শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জোড়খালি গ্রামের মুনদার বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে শুক্রবার ৩১ জানুয়ারী চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় অগ্নিদ্বগ্ধ নিমাই চন্দ্র মজুমদারের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছার পর রাত ৯টার দিকে স্ত্রী মিলন বালার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার রাতের খাবার খেয়ে নিমাই ও তার স্ত্রী ঘুমিয়ে যায়। গভীর রাতে আকস্মিক তাদের রান্না ঘরের চুলা থেকে পুরো ঘরে আগুন লেগে যায়। তাৎক্ষণিক আগুন ঘরের পাশে থাকা গোয়াল ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে গোয়াল ঘরে থাকা ৪টি আগুনে পুড়ে মারা যায়। ঘরের আসবাবপত্রসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘুমের ঘোরে আচ্ছন্ন থাকায় নিমাই ও তার স্ত্রীর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা দেখে আগুন নিভানোর চেষ্টা করে। ভোরে প্রতিবেশীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় অ্যাম্বুলেন্সে বিকেল ৫টার দিকে নিমাইয়ের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় মিলনবালাকে ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে মিলন বালার মৃত্যু হয়।

হাতিয়া থানার ওসি এ.কে.এম আজমল হুদা বলেন, নিহত দম্পতি রান্না ঘরের পাশে একটি কক্ষে থাকত। স্থানীয়দের ভাষ্যমতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাস্ত কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বলেন,ঘটনাটি তাদের জানানো হয়নি।  তবে তারা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category