শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ন্যায্য দাবি আদায়ে আইনের আশ্রয় নেওয়ায় জুঁইয়ের সদস্য পদ কেড়ে নেয়া হয়েছে : শওকত মাহমুদ

Reporter Name / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেছেন, ইউনিয়নের ভিন্নমত লালন করা হচ্ছে না। ন্যায্য দাবি আদায়ে আইনের আশ্রয় নেওয়ায় জুঁইয়ের সদস্য পদ কেড়ে নেওয়া হয়। জুঁই, শফিকসহ যাদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে, তাদের সদস্য পদ ফেরত দিতে হবে। ইউনিয়নকে অসাংবাদিক মুক্ত করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে শওকত মাহমুদ বলেন, জাতীয় প্রেস ক্লাব গঠনতন্ত্র মোতাবেক পরিচালনা করতে হবে। আমরা চাই সব পেশাদার সাংবাদিককে সদস্য পদ দেওয়া হোক। ইতোমধ্যে কতিপয় অসাংবাদিককে গঠনতন্ত্র লঙ্ঘনের মাধ্যমে সদস্য পদ দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক দল চর দখলের মতো সাংবাদিক সংগঠনগুলো নিয়ন্ত্রণের অপচেষ্টা চালাচ্ছে। বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাব চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক ও খ্যাতিমান ছড়াকার আবু সালেহ।

সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক নওরোজ সম্পাদক সামছুল হক দুররানী, দৈনিক আমাদের বাংলার মিজানুর রহমান চৌধুরী, বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শাহীন চৌধুরী, সাবেক সহকারী মহাসচিব কাজিন রেজা, সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, আব্দুল গাফফার মাহমুদ, তারিফ রহমান, দৈনিক ইনকিলাবের সাবেক ইউনিট চিফ ওমর ফারুক আল হাদী, ডিইউজের সিনিয়র সদস্য মর্তূজা সাঈদ টিসু, নির্যাতিত সাংবাদিক নেত্রী জেসমিন জুঁই, সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, মো. জাকির হোসেন, নাসির উদ্দিন সিদ্দিকী, জাকির মাজি, জালাল উদ্দিন প্রমুখ। সমাবেশে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের পতাকাতলে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category