শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু ভোগান্তিতে মানুষ

Reporter Name / ১৪৯ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীতে শুরু হয়েছে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘট। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে অভ্যন্তরীন ও দুরপাল্লাসহ সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশালে বাস ভাংচুরের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয় পটুয়াখালী-বরিশাল-ঢাকা রুটের বাস মালিক সমিতি। সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কুয়াকাটায় আগত পর্যটক সহ দূরপাল্লার যাত্রীরা। এছাড়া প্রতিদিন যাতায়াতের জন্য নির্ভরশীল অফিসগামী কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরাও পড়েছেন বিপাকে।

কুয়াকাটা বাস স্ট্যান্ডে দাড়িয়ে থাকা পর্যটক শিহাব-রাহেলা দম্পত্তি বলেন, গতকাল সকালে খুলনা থেকে কুয়াকাটায় এসেছি। দু’দিন থাকার ইচ্ছে ছিলো। কিন্তু রাতে খবর পেয়েছি আমাদের এক আত্মীয় অনেক অসুস্থ। তাই সকালে হোটেল থেকে বাসস্ট্যান্ডে এসে দাড়িয়েছি। এখন পর্যন্ত একটি বাসও ছাড়েনি। এখানে কাউন্টারে যারা রয়েছে তারাও নিশ্চিত বলতে পারছেনা কখন বাস ছাড়বে।

বাস টার্মিনালে দাড়িয়ে থাকা অফিসগামী যাত্রী সোহেল মিয়া বলেন, আমার বাড়ি পটুয়াখালীতে। বরিশালে একটি সরকারি অফিসে চাকরি করি। সকাল থেকে অনেকক্ষন দাড়িয়ে থেকে বাস না পেয়ে এখন মোটরসাইকেল যাচ্ছি।

পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক নাসির খন্দকার বলেন, গতকাল বিভাগীয় পর্যায়ের বাস মালিক সমিতির সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। কিন্তু কোন সমাধান হয়নি। বিভাগীয় পর্যায়ে নির্দেশনা পেলেই আমরা বাস চলাচল শুরু করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category