শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পটুয়াখালী-ঢাকা নৌপথে নাব্যতা সংকট, ঝুঁকিতে লঞ্চ চলাচল

Reporter Name / ১৮৭ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

সাকিব হোসেন,পটুয়াখালী, প্রতিনিধি: শীত মৌসুমে পটুয়াখালী-ঢাকা নৌপথে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। নদ-নদীগুলোর বিভিন্ন স্থানে ডুবোচরের কারণে লঞ্চগুলো প্রায়ই আটকে পড়ছে। ভাটার সময় ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ চলাচল, যা যাত্রীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছে।

নদীর নাব্যতা সংকটের কারণে লঞ্চগুলো লাউকাঠি, লোহালিয়া, কারখানা এবং কবাই নদীতে প্রায়ই আটকে যায়। নদীতে প্রয়োজনীয় গভীরতা না থাকায় ভাটার সময় লঞ্চ চলাচল অসম্ভব হয়ে পড়ে। জোয়ারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, ফলে যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না
পটুয়াখালী নদীবন্দর সূত্রে জানা যায়, নৌপথে ড্রেজিং কার্যক্রম চলছে, তবে তা যথেষ্ট নয়।বিশেষজ্ঞদের মতে, প্রয়োজনীয় বরাদ্দের অভাবে সঠিকভাবে ড্রেজিং করা সম্ভব হচ্ছে না। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন মো. নুরুল আমিন বলেন, ‘সঠিকভাবে ড্রেজিং না করায় এ সমস্যা তৈরি হচ্ছে।

বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, নাব্যতা সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগিরই ড্রেজিংয়ের মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে।

বর্তমানে অভ্যন্তরীণ ১৭টি রুটে ৮টি ছোট লঞ্চ এবং ঢাকা-পটুয়াখালী রুটে মাত্র ৪টি বড় দোতলা লঞ্চ চলাচল করছে, যেখানে আগে এই সংখ্যাটি অনেক বেশি ছিল। দ্রুত ব্যবস্থা না নিলে এই নৌপথ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন লঞ্চ মাস্টাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category