শিরোনাম:
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।  দিঘলিয়ার গাজিরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল বটিয়াঘাটায় তাঁতি দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতারন অনুষ্ঠিত। যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি রূপসায় আজিজুল বারী হেলাল ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন লড়াকু ছাত্র নেতা ‎ আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।আজিজুল বারী হেলাল
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ১০ টাকার টিকিট ২০০ টাকায় বিক্রি

Reporter Name / ২৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

সাকিব হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বহির বিভাগের চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীদের ভোগান্তি চরমে উঠেছে। হাসপাতালে নির্ধারিত ১০ টাকার টিকিট সংকট দেখিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট তা ২০০ টাকায় বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিদিন সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত বহির বিভাগের টিকিট বিতরণ করার কথা থাকলেও, রোগীরা অভিযোগ করেছেন, টিকিট কাউন্টারে যাওয়ার আগেই সিন্ডিকেট সদস্যরা টিকিট সংগ্রহ করে তা চড়া দামে বিক্রি করছে।

অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটে জড়িত টিকিট কাউন্টারের কর্মচারী, রিসিপশনের কর্মী এবং বাইরে থাকা কিছু ডায়াগনস্টিক সেন্টারের লোকজন। এতে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ভুক্তভোগী ইমাম হাসান বলেন, “সকাল ৭টায় এসেও আমি টিকিট পাইনি। কাউন্টারে জানালো, টিকিট শেষ। অথচ বাইরে একজন বললো, ২০০ টাকা দিলে টিকিট পাবো। গরিব মানুষ হয়ে এত টাকা কোথায় পাব?”

শারমিন আক্তার নামের আরেক রোগী বলেন, “এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা যেন যুদ্ধের মতো হয়ে গেছে। নিয়মিত রোগীর ভিড় থাকলেও সিন্ডিকেটের কারণে আমাদের মতো গরিব মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছি। এই ধরনের অন্যায় দ্রুত বন্ধ হওয়া উচিত।”

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, “টিকিট নিয়ে এমন সমস্যা হচ্ছে বলে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। তবে এমন কিছু হয়ে থাকলে আমরা তদন্ত করে দেখব। কোনো সিন্ডিকেট জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category