শিরোনাম :
‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ  হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফ থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক কলি আক্তার আহত ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ‎তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  ‎নাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা পালিত  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসায় পদ্ম বিলের খালে মাছ অবমুক্ত মোরেলগঞ্জে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় অনুষ্ঠিত
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহা- উদযাপন উপলক্ষে খুলনাস্থ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট প্রধানগণের সাথে কেএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: ২০ মে দুপুরে কেএমপি হেডকোয়র্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় খুলনা জেলা পুলিশ সুপারসহ নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, সিআইডি, পিবিআই, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশের ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এই শহর আমাদের সবার। শহর ও রাষ্ট্রকে নিরাপদ রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে আন্তরিকতা, সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় নৌপথে কুরবানির পশু পরিবহন, সড়কপথে ডাকাতি-ছিনতাই ও দুর্ঘটনা প্রতিরোধ, রেলস্টেশনের নিরাপত্তা, বিভিন্ন টার্মিনাল ও পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও কুরবানির পশু ক্রয়-বিক্রয়, কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং খুলনা মহানগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ইউনিট প্রধানগণ তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।

সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদকের বিরুদ্ধে খুলনা মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে বলেও সভায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category