শিরোনাম :
রংপুরে নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও জেন্ডার-সংবেদনশীল পুলিশিং জোরদারে কর্মশালা অনুষ্ঠিত বদরগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোরেলগঞ্জে ক্যাডেট মাদ্রাসার উদ্যাোগে ২৫ জন শিক্ষার্থীকে সবক প্রদান রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান: চোলাইমদ ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ শাহরাস্তিতে বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে ১০ সরকারি গাছ কাটার অভিযোগ কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট মোরেলগঞ্জে এক কৃষকের কাটিমন আম চাষে বাম্পার ফলন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আতাউর রহমান রনুর, ঈদ  শুভেচ্ছা 

Reporter Name
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান রনু খুলনাবাসীসহ সমগ্র দেশবাসী, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও ঈদ মোবারক।

এক শুভেচ্ছা বার্তায় জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু  বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম জাতির জন্য এক মহিমান্বিত ধর্মীয় উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হযরত ইবরাহিম (আ.)-এর ত্যাগের মহান আদর্শকে ধারণ করেই মুসলিম উম্মাহ প্রতি বছর এই ঈদ উদযাপন করে থাকে। ঈদুল আযহার মূল শিক্ষা হলো আত্মত্যাগ, সহমর্মিতা, মানবতা, ধৈর্য ও মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য। এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়িত হলে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা, বিদ্বেষ ও অসহিষ্ণুতার পরিবর্তে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে। ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র, এতিম, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। কারণ প্রকৃত ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল মানুষ আনন্দ ভাগাভাগি করতে পারে।
মোঃ আতাউর রহমান রনু বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানবসেবা ও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের পাশে থেকে মানবিক কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়েই রাজনীতির ইতিবাচক চর্চা গড়ে তুলতে হবে। বিশেষ করে ঈদের সময়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ঈদুল আযহা আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই ঈদ আমাদের মধ্যে ত্যাগের মানসিকতা সৃষ্টি করে এবং মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হতে পারে।

শুভেচ্ছা বার্তায় তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, পবিত্র ঈদুল আযহার অশেষ রহমত ও বরকতে দেশ ও জাতির জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ বয়ে আসুক। সকল প্রকার সংকট, বিভেদ ও অশান্তি দূর হয়ে বাংলাদেশ এগিয়ে যাক উন্নয়ন, মানবতা ও সম্প্রীতির পথে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরিশেষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান রনু আবারও খুলনাবাসীসহ দেশবাসী, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং মুসলিম উম্মাহর প্রতি জানান আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও পবিত্র ঈদুল আযহার প্রাণঢালা অভিনন্দন।
ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category