শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পাঁচবিবিতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে নারী ঘটিত বিষয় কেন্দ্র করে আব্দুর রাজ্জাক (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচবিবি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
৩ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৩ টায় উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই মধ্যপাড়া গ্রামের রশিদুলের বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দর রাজ্জাক জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র ও রশিদুলের চাচা।
নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারী রোববার আব্দুর রাজ্জাক আমদই বাজারে ওয়াজ মাহফিলে গেলে সেখান থেকে কৌশলে বাড়ীতে ডেকে আনেন উচাই গ্রামের আব্দুস সামাদের পুত্র রশিদুল ইসলাম।
তিনি নিজ বাড়ীতে বৃদ্ধকে আটকে রেখে রাতভর নির্যাতন করেন । এতে আব্দুর রাজ্জাকের মৃত্যু নিশ্চিত হলে সকালে বাড়ীতে তালা দিয়ে স্ব পরিবারে পালিয়ে যান তারা। নিহত আব্দুর রাজ্জাকের সাথে রশিদুলের স্কুল পড়ুয়া মেয়ের সঙ্গে অনৈতিক সর্ম্পক ছিলো বলে এলাকাবাসী কানাঘুঁষা করছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। ময়নাতদন্ত ও অধিকতর তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category