শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পাইকগাছায় কপোতাক্ষের ভাঙ্গনে দুই শতাধিক ঘরবাড়ি নদী গর্ভে বিলীন

Reporter Name / ২৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার তিনটি ইউনিয়নের দুই শতাধিক ঘরবাড়ি নদী ভাঙ্গনের ফলে নদী গর্ভে বিলীন হয়েছে। শেষ আশ্রয় টুকু নতুন করে ভাঙ্গনের ফলে বাপ দাদার কবর ও বসতভিটা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে নদী তীরে মানুষের। উপজেলার তিনটি ইউনিয়নে সব থেকে বেশি নদী ভাঙ্গনের ফলে রাড়ুলীর জেলে পল্লী,গদাইপুরের হিতামপুর ও কপিলমুনির রামনাথপুর,কাশিমনগরে প্রায় দুই শতাধিক পরিবার ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। বর্তমান জোয়ারের পানিতে কপোতাক্ষ তীরে বসবাস মানুষের নির্ঘুম রাত কাটছে ভয়াবহ ভাঙ্গনের কারণে। প্রতিদিন নতুন নতুন জায়গায় ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সরজমিনে উপজেলার ৮নং রাড়ুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড জেলে পল্লীতে গিয়ে দেখা যায়। মালোপাড়ার পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। এলাকাবাসী জানায়,প্রায় দুই যুগ ধরে মালোপাড়ায় এলাকায় কপোতাক্ষ নদের ভাঙ্গন অব্যহত রয়েছে। রাক্ষুসে কপোতাক্ষের করালগ্রাসে বিখ্যাত বিজ্ঞানীর জন্মস্থান রাড়ুলী হুমকির মুখে পড়েছে। মালোপাড়ার তাপস জানান,আগে এখানে প্রায় দুই শতাধিক পরিবার বসবাস করলেও ভাঙ্গনে প্রায় শতাধিক ঘর নদীগর্ভে চলে যাওয়ায় ঘর-বাড়ি জমি হারিয়ে অন্যত্র গিয়ে বসবাস করছে। জেলেপল্লীতে এখনো প্রায় শতাধিক পরিবার আতংকের মধ্যে বসবাস করছেন।

গদাইপুর ইউপির হিতামপুর মালোপাড়ার ঘরবাড়ী, গাছপালা ও জমি নদগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রায় ৫০ টি পরিবারের স্বপ্ন কপোতাক্ষ নদে ভেসে গেছে।
কপিলমুনি ইউপির আগড়ঘাটা, সোনাতনকাটি, কপিলমুনি, কাশিমনগরসহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙ্গনের কবলে পড়েছে।
সরেজমিনে রামনাথপুর গিয়ে দেখা যায়,নদী ভাঙ্গনের ফলে পাইকগাছা- খুলনা মেইন সড়কের কাছাকাছি জোয়ারের পানি বইছে। কথা হয় রামনাথ গ্ৰামের শেখ হারুন এই প্রতিবেদককে জানান, আমাদের অনেক আত্মীয়-স্বজন ছাড়াও ৬০ টি পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেছে। ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাই তারা পরিবার-পরিজন নিয়ে অন্যত্রে বসবাস করছে। ভাঙ্গন এলাকায় গত বছর কিছু অংশে বালির বস্তা দেওয়া হয়েছে। ভাঙ্গনে বালির বস্তাগুলি নদে ধসে পড়েছে। বর্তমান নদীর জোয়ারের নদী পাড়ের ঘর গুলো পানিতে তলিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা উপজেলা উপ-সহকরী প্রকৌশলী মোহাম্মদ শাহাজালাল জানান,কপোতাক্ষের পাইকগাছা উপজেলার ভাঙনকবলিত এলাকাগুলোকে চিহ্নিত করে তা প্রতিরোধে বাঁধ বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাবনা পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category