শিরোনাম:
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।  দিঘলিয়ার গাজিরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল বটিয়াঘাটায় তাঁতি দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতারন অনুষ্ঠিত। যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি রূপসায় আজিজুল বারী হেলাল ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন লড়াকু ছাত্র নেতা ‎ আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।আজিজুল বারী হেলাল
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পাইকগাছায় চিংড়ী ঘের জবর দখল নিয়ে পৃথক দুটি সংবাদ সম্মেলন

Reporter Name / ২৪৭ Time View
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ১২৫ বিঘার চিংড়ী ঘের জবর দখল করে নেয়ায় দখলকারীর বিরুদ্ধে পৃথক দুটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে ঘের মালিক আয়ুব আলী গাজী ও শেখ ফসিয়ার রহমান উপজেলার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলনে পৃথকভাবে লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণ ঘেরের পক্ষে আয়ুব আলী বলেন, উপজেলার নোয়ালতলা মৌজায় ১১৯ বিঘা জমিতে ডিডমুলে জমি রেজিষ্ট্রেশন করে। যার রেজিঃ নম্বর ২৯৭/২০। তারা জমির মালিকদের হারির টাকা পরিশোধ করে ২০২৪ সালে চিংড়ী চাষ শুরু করে। অন্য দিকে ফসিয়ার রহমান বলেন, তিনি নিজ পৈত্রিক ৬ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ী চাষ করে আসছেন। এসময় সংবাদ সম্মেলনে দুজনই বলেন প্রতিপক্ষ শেখ আনারুল ইসলাম বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বহিরাগত লোকজন নিয়ে আমাদের ঘের জবর দখল করে নিয়েছে। ভাংচুর করেছে বাসা বাড়ী, লুপট করে সবকিছু।
যাতে ফসিয়ার রহমানের প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে গণঘেরের মালিকদের ১৩ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে প্রকাশ করেন।
এ ব্যাপারে শেখ আনারুল ইসলাম বলেন, আমার ঘের যারা লুপট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তারাই সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগ করছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category