শিরোনাম :
‎লোহানীপাড়ার এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার ঘোষণা রায়হান কবির মিল্টনের ‎ ‘সামনে হুজুর, পেছনে দুশমনি’—বিরোধিতাকারীদের নিয়ে মুফতি সালেহর ফেসবুক পোস্ট রংপুরে ইয়াবা বিক্রির সময় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ ইসলামের স্বার্থেই জোট হয়েছিল , ইসলামের স্বার্থেই বেরিয়ে এসেছি: ফয়জুল করীম বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: মুফতি ফয়জুল করীম সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু ক্ষতিপূরণের অর্থ অনিয়ম বরদাশত করা হবে না। এন. এম. ঈসা মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির পিতার ইন্তেকাল: মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির বাবার ইন্তেকাল খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ শরণখোলায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

পাইকদীতে নির্যাতনের শিকার বৃদ্ধা মা, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রামের ডাবেগো বাড়ির বাসিন্দা শহীদা বেগম (৬০) ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে শনিবার (২৫ জুলাই) চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

থানায় দাখিল করা অভিযোগে শহীদা বেগম উল্লেখ করেন, তার ছেলে শাহ আলম ও পুত্রবধূ মুন্নি দীর্ঘদিন ধরে তার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছেন। অভিযোগ অনুযায়ী, তারা নিয়মিত তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, অপমান-অবমাননা এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে আসছেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, পুত্রবধূ মুন্নি প্রায় দুই-এক দিন পরপরই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাকে মারধর করতেন। ছেলে শাহ আলম এসব নির্যাতনে বাধা না দিয়ে বরং সহযোগিতা করতেন। অনেক সময় তিনিও মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। দীর্ঘদিন ধরে চলা এ নির্যাতনের কারণে তিনি চরম মানসিক যন্ত্রণা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সর্বশেষ গত শুক্রবার রাতে শাহ আলম তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেন। এতে গভীর রাতে তিনি আশ্রয়হীন অবস্থায় পড়েন। বর্তমানে তিনি নিজের জীবন নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন। তার আশঙ্কা, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে তার প্রাণনাশসহ আরও গুরুতর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

অসহায় এই বৃদ্ধা তার ছেলে শাহ আলম ও পুত্রবধূ মুন্নির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, তার ওপর চলমান নির্যাতন বন্ধ, নিজ বাড়িতে নিরাপদে বসবাসের সুযোগ নিশ্চিত এবং জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “একজন বৃদ্ধা মায়ের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক অনুসন্ধান করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে অভিযোগকারীর নিরাপত্তার বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, অভিযোগের প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category