শিরোনাম:
কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত– ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হলো।  দিঘলিয়ার গাজিরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে। আজিজুল বারী হেলাল বটিয়াঘাটায় তাঁতি দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতারন অনুষ্ঠিত। যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি রূপসায় আজিজুল বারী হেলাল ভেঙে ফেলা হলো পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভীড় জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে রংপুরের তিন লড়াকু ছাত্র নেতা ‎ আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনার মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।আজিজুল বারী হেলাল
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

প্রধান বিচারপতির মৌলভীবাজার সফর: উষ্ণ অভ্যর্থনায় বরণ

Reporter Name / ১৬৪ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

আলী মোহাম্মদ, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তার মৌলভীবাজার সফরের শুরুতেই উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে তিনি জেলার স্বনামধন্য দুসাই রিসোর্টে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমদ।

সফরের অংশ হিসেবে শনিবার তিনি দুসাই রিসোর্টে অনুষ্ঠিতব্য ‘Judicial Independence and Efficiency’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিচার বিভাগের কার্যকরী ভূমিকা ও স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।

এছাড়া, শনিবার বিকেলে তিনি মৌলভীবাজার শহরের পূর্ব ধরকাপন এলাকায় অবস্থিত ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিনের বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সফরের শেষ দিন, রোববার, প্রধান বিচারপতি সিলেট জেলার একাধিক গুরুত্বপূর্ণ আদালত ঘুরে দেখবেন। তার নির্ধারিত সূচিতে রয়েছে জেলা ও মহানগর আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম পরিদর্শন।

উল্লেখ্য, প্রধান বিচারপতির এ সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। সফরকালীন নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category