শিরোনাম:
ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের উদ্বোধন  পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্দেগ্যে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মুরগি বিতরণ জয়নগরে রূপসায় বিজয় দিবসে জামাতের বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত মোংলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ দুমকিতে বিজয় দিবসে জুতা পরে শ্রদ্ধাঞ্জলি সংবাদকর্মীদের অনুষ্ঠান বর্জণ আন্দোলনের ফসল ব্রাকসু এখন প্রশাসনিক ব্যর্থতার বলি শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন সাবেক এমপি মিলন উত্তর খুরমা ইউনিয়নের চলিতার বাক সহ বিভিন্ন গ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ মাদ্রাসা অফিস সহকারী বিরুদ্ধে সরকারি গাছ কর্তন করে বিক্রির
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

প্রয়াত অধ্যক্ষ খান আলমগীর কবির ছিলেন ন্যায় নিষ্ঠা এবং সত্যর প্রতীক

Reporter Name / ২১১ Time View
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

প্রয়াত অধ্যক্ষ খান আলমগীর কবির ছিলেন ন্যায় নিষ্ঠা এবং সত্যর প্রতীক। তার আদর্শ এবং দিক নির্দেশনা ছিলো তৃমূল পর্যায়ের গরীব ও আত্ম মানবতার সেবা করা। তিনি একাধারে ছিলেন যেমন ক্রীড়াবিদ,মানুষ গড়ার কারিগর তেমনি সমাজের নিপীড়িত মানুষের পরম বন্ধু। তার আদর্শ শিক্ষকতায় ছিলো না কোন দাম্ভিকতা এবং অনৈতিকতার কোন নিদর্শন।তার হাত ধরেই অনেক ছাত্র ছাত্রী আজ সাফল্যর শীর্ষে পৌঁছে গেছে। তিনি নিজের বেতনের টাকা দিয়ে গরীব শিক্ষার্থীদের পড়াশোনারও খরচ বহন করতেন। তিনি ছিলেন সত্যিকারের আদর্শ শিক্ষক।

বক্তারা গত ২৩ আগষ্ট বিকালে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ খান আলমগীর কবিরের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারি লাভলু।
খান আলমগীর কবির স্মৃতি পরিষদের সভাপতি খান বজলার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অধ্যক্ষ মনিরুল হক মন্টু,স্বাশিপ সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস,প্রকৌশলী সুকেন রায়,জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু,রূপসা উপজেলা পল্লী বিদুৎ এর এজিএম এম এ হালিম খান,প্রয়াত অধ্যক্ষ খান আলমগীর কবিরের ভ্রাতা খান শাজাহান কবীর প্যারিস, আলমগীর কবির স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মাফতুন আহম্মেদ রাজা।অধ্যক্ষ খান আলমগীর স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন প্রয়াত অধ্যক্ষ আলমগীর কবিরের ভ্রাতা সরকারি বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।সাবেক ছাত্রনেতা মুন্না সরদারের পরিচালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা এ্যাডঃ তফসিরুল ইসলাম, টিএসবি ইউনিয়ন বিএনপির আহবায়ক খান আনোয়ার হোসেন,ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ মালেক শেখ,নৈহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দীন মিন্টু,সমাজসেবক দেলোয়ার হোসেন দিলু,মাঈনুল ইসলাম টুটুল,কামরুল ইসলাম কচি,সৈয়দ মাহামুদ আলী,সৈয়দ নিয়ামত আলী,সাবেক ছাত্রনেতা বাদশা জমাদ্দার,শামীম হাসান,আলিম খান,ওমর ফারুক,সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন,সাবেক অধ্যক্ষ মোবাশ্বের হোসেন,প্রভাষক বাশির আহম্মেদ লালু,খান মেজবা উদ্দীন সেলিম,সাবেক প্রধান শিক্ষক চন্দ্র শেখর পাল, শেখ আসাদুজ্জামান,মুসফিকুর রহমান সুমন,নাজমুল ইসলাম সোহাগ,কামরুজ্জামান নান্টু, শাহাজাদা আলমগীর, ইসরাইল বাবু,বলরাম নন্দী,জিএম হিরক,আবু দাউদ ডানিশ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category