শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

প্রাইভেট শিক্ষককে মারধর, ব্ল্যাকমেইল অতঃপর চাঁদা দাবি

Reporter Name / ২৫৫ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

বদরগঞ্জ,রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় আরিফুল ইসলাম আরিফ (২৭) নামে এক প্রাইভেট শিক্ষককে মারধর করে ব্ল‍্যাকমেইল করা হয়েছে। এরপর ওই শিক্ষকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এক যুবক। এমন অভিযোগ এনে ওই শিক্ষক গতকাল রোববার সকালে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের

করেছেন। ওই লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে বদরগঞ্জ পৌর শহরের বালুয়াভাটা ১২ নং রেলঘুন্টি সংলগ্ন ‘সোর্স একাডেমি’ প্রাইভেট সেন্টার পরিচালনা করে আসছেন।

আরিফুল ইসলাম আরিফ অভিযোগ করে বলেন, ‘আমিসহ কয়েকজন শিক্ষক এইচএসসি শিক্ষার্থীদের প্রাইভেট পড়াই। গত শুক্রবার সন্ধ্যায় পেয়ারুল নামে এক শিক্ষককে সঙ্গে নিয়ে নিজ অফিসে বসে প্রশ্নপত্র প্রস্তুত করছিলাম। এ সময় অপরিচিত ৬ থেকে ৮জন যুবক আমার অফিসে প্রবেশ করে। আমি তাদের পরিচয় জানতে

চাইলে তারা দরজা-জানালা বন্ধ করে আমার মুঠোফোন কেড়ে নিয়ে আমাকে মারধর শুরু করে বলে, ‘তুই বেশি বাড়ছিস, প্রাইভেটে ছাত্র- ছাত্রীদের হয়রানি করিস কেন?, এবার বুঝবি- বলে তারা আমাকে ভিডিও ধারণ করতে থাকে। পরে তারা বলে, আমরা যা কথা বলবো তা ‘হ্যাঁ’ বলে জবাব দিতে হবে, তা নাহলে আরও মারধর করবো।’

ওই শিক্ষক বলে, ‘আমি মারধরের ভয়ে তাদের কথামত ‘হ্যাঁ’ বলে উত্তর দেই। সেগুলো তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে নেয়। এরপর আমার মোবাইল অ্যাকাউন্টে থাকা ৬ হাজার টাকা তাদের মোবাইল (বিকাশ) নম্বরে নিয়ে নেয়। তারা চলে যাওয়ার সময়ে আমার ব্যবহৃত ল্যাপটপ, আইপি ক্যামেরা, কম্পিউটার পিসির

হার্ডডিক্স নিয়ে যায়। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশেরও হুমকি দেয় তারা। ওই শিক্ষক অভিযোগ করে বলেন, ‘ভয়ে আমি ওইদিন কাউকে জানাইনি। পরদিন শনিবার একটি নম্বর থেকে ফোন দিয়ে আমার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দু’দিনের মধ্যে টাকা না দিলে তারা আমাকে ব্ল‍্যাকমেইল করে ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।’

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি আসামীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category