শিরোনাম :
‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ  হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফ থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক কলি আক্তার আহত ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ‎তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  ‎নাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা পালিত  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসায় পদ্ম বিলের খালে মাছ অবমুক্ত মোরেলগঞ্জে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় অনুষ্ঠিত
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

ফরিদগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারী মাছুম আলমকে স্ট্যান্ড রিলিজ

Reporter Name
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ মাছুম আলম খানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। একই সঙ্গে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের অভিযোগ ও তদন্ত শাখায় বদলি ও পদায়ন করা হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়ের ৬ আগস্ট বৃহস্পতিবার এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, বদলিকৃত কর্মচারীকে আগামী ৯ আগস্ট রবিবার মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই তারিখ থেকে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসে দায়িত্ব পালনকালে মাছুম আলম খানের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের হয়রানি, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি ও আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দাবি এবং দাপ্তরিক কাজে ভোগান্তির অভিযোগ নিয়েও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল বলে জানা গেছে।এমন অভিযোগের প্রেক্ষাপটে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের অভিযোগ ও তদন্ত শাখায় বদলি ও পদায়ন করার বিষয়টি স্থানীয়ভাবে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।এদিকে তার বদলির খবরে অনেক সেবাগ্রহীতার মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।প্রশাসনের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। তাদের প্রত্যাশা, নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি ভূমি অফিসে সাধারণ মানুষের হয়রানি ও অনিয়মের অভিযোগগুলোও প্রশাসন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category