শিরোনাম :
দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আততায়ীর গুলিতে নিহত ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা শিক্ষকের মর্যাদা শিক্ষার অগ্রগতি বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শোক সংবাদ:বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল খান রংপুরে ‘ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাবেশ’ অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে বিএসএফের গুলিতে আহত ২ ভারতীয় নাগরিক রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আলফাডাঙ্গায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ফরিদপুরের আলফাডাঙ্গায় ৯ পিস ইয়াবাসহ মাদক সম্রাট রবি ঘোষ গ্রেপ্তার

Reporter Name
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মোহম্মদ আবুল বাশার,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবা বিক্রির সময় রবীন্দ্রনাথ ঘোষ রবি (৭৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে পৌরসভার নওয়াপাড়া গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৯ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আলফাডাঙ্গা থানার ওসি মো. সোহেল সারোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় রবি ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এর আগেও তিনি ১০ বার গ্রেপ্তার হয়েছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার দণ্ডপ্রাপ্ত রবি ঘোষকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রবি ঘোষ নওয়াপাড়া গ্রামের মৃত শ্রী চন্দ্র ঘোষের ছেলে।
আলফাডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
স্থানীয়রা জানান, নওয়াপাড়া ও লিবার্টি ফ্যাক্টরির আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘রবিকে গ্রেপ্তার করলেই মাদক ব্যবসা বন্ধ হবে না। তার মতো আরও অনেকে এ কাজে জড়িত। তাদেরও নজরদারির আওতায় আনা প্রয়োজন।’
তবে ইয়াবা বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন রবি ঘোষ। তিনি বলেন, ‘আমার কাছে কোনো ইয়াবা ছিল না। আমি এখন ইয়াবা বিক্রি করি না। আমাকে পুলিশ প্রায়ই ধরে নিয়ে যায়। আমি যখন জেলে থাকি, তখন যারা বিক্রি করে তাদের কেন ধরা হয় না?’
পুলিশ জানায়, মাদক সেবন ও বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক বিক্রেতা, ক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, শুধু একজনকে গ্রেপ্তার বা সাজা দেওয়ার পাশাপাশি মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হলে এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category