শিরোনাম:
রংপুর মহানগর গণঅধিকার পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন  রূপসার আইচগাতীতে শহিদুল ইসলাম লিটন তালুকদারের মতবিনিময় সভা: রূপসাকে ‘মডেল উপজেলা’ গড়ার প্রত্যয় মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা: দুই যুবকের কারাদণ্ড, একজনের অর্থদণ্ড কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার কেন্দ্র পরিবর্তনে বিপাকে পরিক্ষার্থীরা আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের উন্নয়ণ কাজ পরিদর্শনে ইউএনও খুলনার রূপসায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করল কুলাঙ্গার ছেলে  বিশ্বজুড়ে পালিত হচ্ছে হোমিওপ্যাথি দিবস, বাড়ছে বিকল্প চিকিৎসার জনপ্রিয়তা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ফুলবাড়িয়ায় জেলা পরিষদের পুকুর ভরাটের প্রতিবাদে শিক্ষার্থী ও মুসল্লিদের মানববন্ধন

Reporter Name / ২৫১ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ,ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদরে পুকুর ভরাটের ঘটনায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঘন্টাব্যাপী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে এতিমখানা-মাদ্রাসা শিক্ষার্থীরা।

তাদের দাবী ৯০ বছর পূর্বে জেলা পরিষদকে স্থানীয় ৩ ব্যাক্তি জনস্বার্থে ৪২ শতাংশের পুকুরসহ জমি দান করেন। যাহা যথারিতি দানকৃত দলিলের শর্ত অনুযায়ী স্থানীয় জনগন ও মসজিদের মুসুল্লী এবং মাদ্রাসার শিক্ষার্খীরা নিরবিচ্ছিন্ন ভাবে ব্যবহার করে আসছিল।

ময়মনসিংহ জেলা পরিষদের ৪২ শতাংশ জমির পুকুর স্থানীয় প্রভারশালী হারুন গংরা ভরাট করে ভবন নির্মানসহ দখলে নিয়ে গেছে। ফুলবাড়িয়া পৌর সদরের পুরাতন গরুহাটায় মসজিদ সংলগ্ন সরকারী ৪২ শতাংশের ভরাট পুকুর উদ্ধার ও ভরাটকারীদের শাস্তির দাবীতে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি একটি সার্ভেয়ার টিম জেলা পরিষদের জমির তফসিল উল্লেখ করে এই জমির মালিক ও দখলকার জেলা পরিষদ ময়মনসিংহ একটি সাইনবোড উত্তোলন করে যান।

পরের দিন জেলা পরিষদের টানানো সাইন বোর্ডের তোয়াক্কা না করে মাটি ভরাটকৃত জমিতে টিন সেটের ঘর নিন্মানসহ পানির পাম্প স্থাপন করে বিদুৎসংযোগ দেয় ভরাটকারীরা। বিষয়টি জেলা পরিষদের নজরে আসলে ১২ সেপ্টেম্বর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার ফুলবাড়িয়া থানা অফিসার ইসচার্জ বরাবর পুকুর ভরাট করে অবৈধ স্থাপনা নির্মান কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়ে জেলা পরিষদ স্বারক নং-২৪-১১৩৬ মুলে জমির রেজিষ্ট্রিকৃত ১৭৪২ তাং ২০.০৬.১৯৩৫ দলিল সংযুক্ত করে চিঠি দেন।

এতেও কোন প্রতিকার হয়নি। প্রতিকার না পেয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পৌর সদরের আল জামিয়াতুল আকবরিয়া কাশিমুল উলুম এতিমখানা ও বায়তুল নূর জামে মসজিদের শিক্ষক, শিক্ষার্থী, মসজিদ কমিটির সদস্য ও এলাকাবাসী সরকারী পুকুর ভরাটের প্রতিবাদে উপজেলা পরিষদের সম্মুখে ঘন্টা ব্যাপী মানব বন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমেদ, মসজিদ কমিটির সহসভাপতি মাসুদ আহমেদ, শিক্ষক মাওলানা হাবিবুন্নবী, সাধারন সম্পাদক নাসির উদ্দিন, আতিকুর রহমান সুজন, আজাহারুল আলম রিপন, আলামিন সাদাত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category