শিরোনাম:
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা জেলা তাঁতী দলের ইফতার মাহাফিল অনুষ্ঠিত রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বগুড়ায় বখাটের ছুরিআঘাতে যুবক নিহত

Reporter Name / ১৫৮ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

মোস্তফা আল মাসুদ,বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরের পলিটেকনিক্যাল সরকারি কলেজের সামনে বখাটের ছুরিকাঘাতে ফাহিম (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।সোমবার (১০ফেব্রুয়ারি) সন্ধার পর এ ঘটনা ঘটে। নিহত ফাহিম সদরের চকফরিদ কলোনী এলাকার ফরহাদের ছেলে এবং ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্র।

ফাহিমকে কোচিং শেষে বাড়িতে ফেরার সময় রাত সাড়ে ৭ টায় বগুড়া শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহত ফাহিমের বাবা বলেন, আমরা জানতে পারি ফাইম তার স্কুলের ভিতরে একছেলে এক মেয়েকে নিয়ে বাথরুমে নিয়ে যাওয়ার জন্য ধস্তাধস্তি দেখতে পায়। পরে ঘটনাটি সে তার স্কুলের শিক্ষককে জানায়। হয়তো সে অপরাধের কারণে আমার ছেলেকে খুন হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category