শিরোনাম :
‎লোহানীপাড়ার এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার ঘোষণা রায়হান কবির মিল্টনের ‎ ‘সামনে হুজুর, পেছনে দুশমনি’—বিরোধিতাকারীদের নিয়ে মুফতি সালেহর ফেসবুক পোস্ট রংপুরে ইয়াবা বিক্রির সময় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ ইসলামের স্বার্থেই জোট হয়েছিল , ইসলামের স্বার্থেই বেরিয়ে এসেছি: ফয়জুল করীম বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: মুফতি ফয়জুল করীম সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু ক্ষতিপূরণের অর্থ অনিয়ম বরদাশত করা হবে না। এন. এম. ঈসা মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির পিতার ইন্তেকাল: মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির বাবার ইন্তেকাল খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ শরণখোলায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা, মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

Reporter Name
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রিপন রায় .খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান বলেছেন, “মুক্তিযোদ্ধারা হাসলে বাঁচবে, আর কাঁদলে বাংলাদেশও কাঁদবে। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি বলেন, দেশের মানুষের মৌলিক অধিকারের অন্যতম হলো উন্নত স্বাস্থ্যসেবা।

সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ ও কার্যক্রম বৃদ্ধি করেছে। চিকিৎসকদের আন্তরিক সেবায় একটি সুস্থ জাতি গড়ে তোলা সম্ভব। মঙ্গলবার (গতকাল) বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা প্রদান করা হয়। একই দিনে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির পৃথক সভায়ও তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বীর মুক্তিযোদ্ধা ফেরদাউস শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এমপি আমীর এজাজ খান মুক্তিযোদ্ধাদের জন্য ৫০টি চেয়ার এবং বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের জন্য একটি আইপিএস, একটি জেনারেটর ও একটি সাবমার্সিবল টিউবওয়েল প্রদানের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category