শিরোনাম :
‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ  হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফ থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক কলি আক্তার আহত ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ‎তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  ‎নাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা পালিত  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসায় পদ্ম বিলের খালে মাছ অবমুক্ত মোরেলগঞ্জে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় অনুষ্ঠিত
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বটিয়াঘাটায় নির্বাহী অফিসারে প্রচেষ্টায় ৩ বছর পর চালু ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, প্রসব সেবায় জন্ম নিল কন্যাশিশুL

Reporter Name
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রিপন রায় খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলায় দীর্ঘ ৩ বছর ধরে জনবল সংকটে কার্যক্রম ব্যাহত থাকা একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র অবশেষে নতুন করে আলোর মুখ দেখেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের ব্যক্তিগত প্রচেষ্টা ও উদ্যোগে কেন্দ্রটির কার্যক্রম পুনরায় সচল হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কেন্দ্রটি চালুর পর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের আফসানা বেগম সেখানে প্রসবসেবা গ্রহণ করেন। স্বাস্থ্যকেন্দ্রে সফলভাবে তার একটি কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন জনবল সংকটের কারণে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির কার্যক্রম ব্যাহত ছিল। ফলে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে গর্ভবতী নারী ও প্রসূতিদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে নানা ভোগান্তির শিকার হতে হতো। দীর্ঘদিন পর কেন্দ্রটির কার্যক্রম সচল হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে মাতৃসেবা ও প্রসবসেবা চালু থাকলে সাধারণ মানুষ সহজেই হাতের নাগালে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন।
স্থানীয়দের দাবি, স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসাসেবা নিশ্চিত করে নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category