শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বদরগঞ্জে এক ব্যক্তিকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে 

Reporter Name / ১৮৭ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

রানা ইসলাম,বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরে বদরগঞ্জে এক ব্যক্তিকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে।গত সোমবার ১৩জানুয়ারী উপজেলা গোপিনাথপুর ইউনিয়ন বোর্ডেরহাটের বাজারে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী দিনেশ চন্দ্র বাদী হয়ে থানায় বিকাশ চন্দ্রকে প্রধান করে তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।বাকি দু’জন হলো জগদীশ চন্দ্র, মিন্টু চন্দ্র রায়,।জগদীশ দুই ছেলে বিকাশ,মিন্টু।

থানায় লিখিত অভিযোগ ও এলাকা সূত্রে জানা গেছে, দিনেশ চন্দ্র তার পাওনাদার শফিকুল ইসলামকে ২লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য বোর্ডের হাট বাজারে গেলে প্রতিপক্ষ বিকাশ চন্দ্র, জগদীশ চন্দ্র, মিন্টু চন্দ্র আগে থেকে বাজারে ওৎপেতে ছিলো।ঘটনার সময় ভুক্তভোগী দিনেশ চন্দ্রকে একা পেয়ে প্রকাশ্যে বাজারে সবার সামনে কিল,ঘুষি মারে ও হুমকি দিয়ে বুকপকেটে থাকা ২লক্ষ টাকা তারা কেড়ে নেয়।এসময় দিনেশের আত্মচিৎকারে বাজারের সবাই এগিয়ে এলে বিবাদীরা সবাই ঘটনাস্থলে সটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে দিনেশের ছেলে এসে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে তাকে নিয়ে আসেন।

বোর্ডেরহাট বাজারে এক দোকানী বলেন,দিনেশকে তিনজনে মিলে মারধর করলে আমরা এগিয়ে এসে ছাড়াছাড়ি করে দেই।পরে শুনি দিনেশের কাছে থাকা ২লক্ষ টাকা তারা কেড়ে নিছে।পাওনাদার শফিকুল ইসলাম বলেন,ঘটনাটি সত্যি আমি দিনেশের কাছে ২লক্ষ টাকা পেতাম।আমার টাকাটা দেওয়ার জন্য এলে তারা তিনজন মিলে দিনেশকে মারধর করে। পরে আমি দিনেশের কাছ থেকে কোন টাকা পায়নি।

অভিযোগ অস্বীকার করে জগদীশ চন্দ্র বলেন,এমন কোন ঘটনা ঘটেনি।মূল ঘটনা হলো আমার মটার দিয়ে দিনেশের জমিতে পানি সেচ না দেওয়ার কারনে তিনি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। বদরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই(শিক্ষানবিশ) কিবরিয়া বলেন, এঘটনায় দিনেশ নামে এক ব্যক্তির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category