শিরোনাম :
ইট শিল্প রক্ষা ও পরিবেশবান্ধব প্রযুক্তির বার্তা নিয়ে কুষ্টিয়ায় ‘বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা তাঁতী দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  মোরেলগঞ্জ বাজারে শ্রমিকের মরদেহ উদ্ধার আদর্শ ইউনিয়ন গড়তে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তরুন প্রার্থী রাকিব আহমেদ। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার, ৪০ লিটার চোলাই মদ উদ্ধার কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড শ্রীমঙ্গলে বাস স্টপেজের দাবিতে মানববন্ধন কাপ্তাইয়ে ধনিয়া চাষে কৃষকের ঘাম, খরচের তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত লাভ বাঁশের সাঁকোই ৩০ গ্রামের একমাত্র ভরসা বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে শ্রমিক নিখোঁজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বদরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় এক যুবককে পিটিয়ে জখম অভিযোগ। 

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রানা ইসলাম বদরগঞ্জ, রংপুর 

রংপুরে বদরগঞ্জে রামনাথপুর ইউনিয়ন সর্দারপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়ায় শাকিল নামে এক যুবককে রাতের আঁধারে পিটিয়ে জখম অভিযোগ উঠেছে একই গ্রামে শফিকুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী শাকিল হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমান বাসায় আছেন।২৯ জুলাই বুধবার রাতে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী শাকিলের জবানবন্দি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাকিল ও তার বাবা সাজেদুর পেশায় রাজমিস্ত্রী।অভিযুক্ত শফিকুল ইসলাম মালিকানা নির্মানাধীন বিল্ডিং কাজ করেন বাবা ও ছেলে। সেই সুবাদে কাজের কিছু টাকা বকেয়া পড়ে শফিকুল কাছে।বকেয়া টাকা শফিকুল কাছে একাধিকবার চাইতে গেলে শাকিলকে আশালীন ভাষায় গালিগালাজ করেন ও হুমকি দেন।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিল সাংবাদিককে বলেন,বুধবার রাত ১১ টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় আমার পথরোধ করেন শফিকুল ও তার লোকজন। এসময় তাদের হাতে থাকা ধারালো কিছু একটা দিয়ে আমার পিঠসহ শরিরের কয়েকটি জায়গায় আঘাত করে।জোৎস্না রাত ছিল বলে আমি শফিকুল কে চিনতে পারি। বাকিগুলোকে চিনতে পারেনি।আমি এর ন্যায্য বিচার চাই।

 

শাকিলের বাবা সাজেদুর বলেন,প্রায় সময় রাস্তায় দেখা পেলেই আমার ছেলেকে হুমকি দিত শফিকুল।

 

অভিযোগ বিষয়ে জানার জন্য শফিকুল বাসায় যাই।তাকে বাসায় না পাওয়ায় তার ছোট ভাই তরিকুল ইসলাম বলেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তারা আমাদের কাছে কোন টাকা পাবে না।

 

বদরগঞ্জ উপজেলা হাসপাতালে আবাসিক চিকিৎসক আরএম নূরে আশরাফ ছিদ্দিক বলেন, হাসপাতালে ভর্তি হওয়া শাকিল নামে এক যুবকের পিঠে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে সে বাড়িতে চলে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category