শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বদরগঞ্জে পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে আহত থানায় মামলা গ্রেফতার – ১

Reporter Name / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে পূর্ব বিরোধের জেরে তুহিন(৩০) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে।

বুধবার(১৬অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মধুপুর ইউনিয়নের চেংমারি বাস স্ট্যাণ্ডে এঘটনা ঘটে। এঘটনায় তুহিনের বাবা আকবর আলী বদরগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পুলিশ তদন্ত শেষে রোববার(২০অক্টোবর) তা’ মামলা হিসেবে গ্রহণ করে। সোমবার(২১অক্টোবর) সকালে বদরগঞ্জ থানা পুলিশ রাশেদুল হক নামে(৩৫) এজাহার নামীয় এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকীদের গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্ত অফিসার এসআই দীনেশ রায় বলেন, আসামিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

মামলা সুত্রে জানা যায়, ওইদিন ব্যবসায়ী তুহিন চেংমারি বাসস্ট্যাণ্ডে তার ব্যবসা প্রতিষ্ঠানেই ছিলেন। এসময় পূর্ব বিরোধের জেরে এলাকার জাহিদুল হকসহ তার পরিবারের অন্যরা দেশীয় অস্ত্র নিয়ে তুহিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে ব্যবসায়ী তুহিন বাধা দিতে গেলে জাহিদুলসহ অন্যরা তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এরপর দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এতে প্রায় দু’লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তুহিনের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারিরা পালিয়ে যায়। পরে মারাত্মক আহতাবস্থায় তুহিনকে প্রথমে রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও শারীরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category