শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বদরগঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা ভাংচুরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে

Reporter Name / ২৫৭ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

রানা ইসলাম,বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরে বদরগঞ্জে হতদরিদ্র এক ব্যক্তির বাড়িতে ঢুকে হামলা ভাংচুর অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে।১৬আগস্ট শুক্রবার উপজেলা বিষ্ণুপুর ইউনিয়ন ঘিরনই চৌধুরীপাড়া গ্রামে এঘটনা ঘটে।ভুক্তভোগী ফরহাদ রেজা এ ঘটনায় চারজন নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত ব্যক্তিরা হলেন,আজিজুল ইসলাম।মোফাজ্জল হোসেন,তোফাজ্জল হোসেন। তপিলা বেগম।

থানায় অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ফরহাদ রেজার সঙ্গে দীর্ঘ দিন ধরে ৩শতক বসতভিটা জমি নিয়ে বিরোধ চলে আসছিল অভিযুক্ত মোফাজ্জল হোসেনের সঙ্গে।শেখ হাসিনা সরকার পতনের পর মোফাজ্জল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে হতদরিদ্র ফরহাদ রেজার বাড়িতে দফায় দফায় হামলা চালায়।এ অবস্থায় গত শুক্রবার আবারও দেশিয় অস্ত্র নিয়ে মোফাজ্জল ও তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে বাড়িতে হামলা চালিয়ে বসত ভিটার টিনের বেড়া,
রান্নার ঘরের ব্যাপক ক্ষতি সাধন করে।এসময় মোফাজ্জল ভুক্তভোগীর মা বোনকে অশালীন ভাষায় গালিগালাজ করে
হুমকি দিয়ে চলে যায়।

ভুক্তভোগী ফরহাদ রেজা বলেন,ভাই তারা আমাদের বাড়িতে অন্যায়ভাবে ঢুকে সবকিছু ভাংচুর চালিয়ে তছনছ করে দিয়েছে।।দীর্ঘদীন ধরে আমাদের অমানবিক অত্যাচার করে আসছেন।তারা খুব ভয়ংকর প্রকৃত মানুষ। আমি ও আমার পরিবার , বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি।আমি প্রশাসন কাছে ন্যায় বিচার চাই।

অভিযুক্ত মোফাজ্জল হোসেন বলেন,তাদের বাড়ির ভিতরে আমার তিন শতক জমি চলে গেছে। আমি তাদেরকে কাগজ দেখাতে বলছি তারা দেখাতে পারেনি।যদি তারা সঠিক কাগজ দেখাতে পারে তাহলে আমি বসতভিটা তিনশতক জমি ছাড়ি দিতে রাজি।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category