শিরোনাম:
দিঘলিয়ায় পিতামাতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার‌ করেছে থানা পুলিশ ছাতকে স্ত্রী’ হত্যা মামলায় স্বামী সাদ্দামকে কারাগারে প্রেরণ রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কেন্দ্রের তদরকি কমিটি পুণঃগঠন ও সেবা সমূহ কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী হজে যাওয়ার আগে সিংড়ায় হাজিদের মিলনমেলা রংপুর মহানগর গণঅধিকার পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন 
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বদরগঞ্জে শিক্ষার্থী মুন্নার উপর হামলার প্রধান আসামী গাইবান্ধা থেকে গ্রেফতার

Reporter Name / ২৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

রানা ইসলাম,বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরে বদরগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্নার উপর হামলার প্রধান আসামী কিশোর গ্যাং মূল হোতা মমিনুল ইসলাম গ্রেফতার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার ৭জানুয়ারী দিবাগত রাত ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন এসআই আহসান হাবীব ও এএসআই আতিকুল ইসলামও তার সঙ্গীয় ফোর্স।

এর আগে মঙ্গলবার মুন্না ইসলাম উপর নৃশংস হামলার প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বদরগঞ্জ পৌরশহরে শহীদ মিনারে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত আয়োজন করে ।পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে থানা ফটকের সামনে জড়ো হোন।প্রায় আধাঘন্টা সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ কর্মকর্তারা এসে দ্রুততম সময়ের মধ্যে আসামি ধরার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যায়।

এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্য বলেন, ২৪ঘন্টার মধ্যে মুন্না ইসলামের উপর হামলাকারীদের গ্রেফতার না করলে থানা ঘেরাও ও আমরণ অনশন কর্মসূচি পালন করতে বাধ্য হবো।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৪জানুয়ারী পৌরশহরে বালুয়াভাটা গ্রামে মুন্না ইসলাম দুজন বন্ধুর সঙ্গে গল্প করছিলো।এসময় ২০থেকে ২৫জন কিশোর গ্যাং বাহিনীরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্হানীয়রা গুরতর আহত মুন্নাকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।অবস্থা গুরুতর হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । সেখানেও অবস্থার উন্নতি না হলে চিকিৎসকরা দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন।রোগীর স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হতে বলেন।বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গুরতর আহত মুন্না ইসলাম খালা বাদী হয়ে বদরগঞ্জ থানায় ৯জনের নামে উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জনের নামে একটি মামলা করেন।

পথসভায় সুমন সর্দার নামে এক বক্তা বলেন,মুন্না ইসলাম উপর হামলার ৪দিন অতিবাহিত হলেও পুলিশ অজ্ঞাত কারণে কাউকে ধরতে পারছেন না। এটা পুলিশের ব্যর্থতা বলে আমি মনে করি। তিনি আরো বলেন,পুলিশের দায়িত্ব গাফলতির কারনে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বদরগঞ্জে বেড়ে চলছে।মোনায়েম নামে এক যুবক বলেন,কিশোর গ্যাং বদরগঞ্জ থেকে হটানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য আমাদের সবাইকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

বদরগঞ্জ সরকারি কলেজের নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, বদরগঞ্জে উঠতি বয়সে ছেলেদের আশংকাজনক হারে অপরাধ প্রবনতা বেড়ে চলছে। আমাদের সামাজিক মূল্যবোধ অবক্ষয় চরমে পৌঁছে যাচ্ছে।এরজন্য এই বয়সে ছেলেদের সঠিক কাউন্সিল দরকার।বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার বলেন,এ ঘটনার মামলার প্রধান আসামী মমিনুল ইসলামকে আটক করা হয়।বাকি আসামিদের গ্রেফতার অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category