শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

Reporter Name / ৯৩ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত রহিম জোমাদ্দার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় রহিম জোমাদ্দারের দুই ছেলে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১১ জুন) বিকেলে বাউফল উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের চর ওডেল গ্রামের জোমাদ্দার বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন রহিম জোমাদ্দার। তাকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টার দিকে তিনি মারা যান।

আহতদের মধ্যে রহিম জোমাদ্দারের মেজ ছেলে রিয়াজ জোমাদ্দারকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ছোট ছেলে হাসান জোমাদ্দার (২২) গুরুতর আহত হওয়াতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার কালাম হাওলাদার ও রহিম জোমাদ্দারের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিকেলে কালাম হাওলাদার ও তার লোকজন ওই জমি দখলের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিহতের বড় ছেলে মহসিন জোমাদ্দার বলেন, কামাল হাওলাদারের নেতৃত্বে আমার বাবার ওপর হামলা করা হয়। থানায় লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান সরকার বলেন, রহিম জোমাদ্দারের মৃত্যুর খবরটি পেয়েছি। ইতোমধ্যে মামলা রেকর্ড হয়ে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category