শিরোনাম:
দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণায় মুখর নজরুল ইসলাম মঞ্জু মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন।
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বাউফলে ব্যবসায়ী অপহরণের ঘটনার মাস্টার মাইন্ডসহ গ্রেপ্তার ৩

Reporter Name / ১৪০ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি
বাউফলের বিশিষ্ট ব্যবসায়ী শিবা নন্দ শিবু বণিককে (৭৮) অপহরণের ঘটনায় মাস্টারমাইন্ডসহ ৩জন গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩১ জানুয়ারি ) ঢাকার গেন্ডারিয়া, গাজীপুরের জয়দেবপুর ও বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম ও বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-অপহরণের মাস্টারমাইন্ড বাউফল উপজেলার বড় ডালিমা গ্রামের বাসিন্দা আবদুস ছালাম সরদারের ছেলে আবদুল্লাহ আল নোমান (২২), চন্দ্রদ্বীপ ইউনিয়নের বাসিন্দা মো. বশার ব্যাপারীর ছেলে মো. কাওছার হোসেন (২৩) ও চন্দ্রদীপ ইউনিয়নের মতলেব হাওলাদারের ছেলে মো. বেল্লাল হোসেন (২৫)
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘এ নিয়ে মোট ৮ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুব শীঘ্রই বাকি একজন আসামীক গ্রেপ্তার করা হবে।উল্লেখ্য, বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় শিবু বনিককে তার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে গত ৩ জানুয়ারি রাত ১০টার দিকে অস্ত্রের মুখে অপহরণ করে এবং পাঁচ লাখ টাকা লুট করে।এ ঘটনার ৫২ ঘণ্টা পর শিবু বনিককে নাজিরপুর ইউনিয়নের ডালিমা গ্রামের কচুয়া এলাকার একটি মসজিদের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।

ওই সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে এবং পাঁচটি দেশি অস্ত্র, সাতটি মুঠোফোন, দুই জোড়া জুতা, অপহরণে ব্যবহৃত ‘মানকি’ টুপি ওলুটের দেড় লাখ টাকা জব্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category